মালদা

বাসের ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের

বাসের ধাক্কায় গুরুতর জখম এক বাইক আরোহী। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হবিবপুর থানার কেন্দপুকুর এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। আহত বাইক আরোহীর নাম,শ্যামল মন্ডল(৩৫)। বাড়ি বামোনগোলা থানার পাকুয়া এলাকায়। তার চিকিৎসা চলছে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বেহাল রাজ্য সড়কের সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় হবিবপুর থানার পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায়। 

        স্থানীয়দের অভিযোগ,বারবার প্রশাসনকে জানিয়েও সংস্কার করা হয়নি রাস্তার। আর এই বেহাল রাস্তার কারনে বেরেই চলেছে দুর্ঘটনা। তাদের দাবী, যতক্ষণ না প্রশাসনিক কর্তারা রাস্তা ঠিক করার আশ্বাস দিবেন না, ততক্ষণ তাদের অবরোধ চলবে।